চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘুষের টাকাসহ’ রাজশাহীর উপ-কর কমিশনার গ্রেপ্তার

আবুসালেহ ফাত্তাহআবুসালেহ ফাত্তাহ
৫:৪৬ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

রাজশাহী আঞ্চলিক কর অফিসে অভিযান চালিয়ে ঘুষের ১০ লক্ষ টাকাসহ রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূইয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক কামরুল আহসান।

গতকাল সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগরীর কর অফিসে এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় দুদকের কর্মকর্তা ও কর অফিসের কর্মচারীদের মধ্যে মারধরের অভিযোগ উঠে। ঘটনার খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ কর অফিসে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কর অফিসের কর্মচারীরা জানান, আজ আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্কশপ চলছিল। এই সময় হঠাৎ জানতে পারি উপ-কর পরিদর্শকের রুমে ঢুকে ভেতর থেকে ছিটকানি দিয়ে সাদা পোশাকে কয়েকজন মহিবুল ইসলাম ভূইয়াকে মারধর করছে। এসময় মহিবুল ইসলাম ভূইয়া বাঁচাও বলে চিৎকার করলে অফিসের কর্মচারীরা দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে জানতে পারি দুদক অভিযান করছে। তবে এমন অভিযান অন্যায় বলে তারা দাবি করেন।

এ বিষয়ে কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার শাহ্ আলী বলেন, সুনির্দিষ্ট কি অভিযোগ তা বলতে পারব না। তবে জানতে পেরেছি ডা: ফাতেমা সিদ্দিকার সম্পদের ২৬ কোটি টাকার কর ফাঁকির একটি ফাইল ছিলো। সেটি নিয়ে কাজ করছিলেন উপ-কর পরিদর্শক।

গ্রেপ্তারের পর মহিবুল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, আমি অফিসের বাইরে ছিলাম। তখন ডা. ফাতেমা সিদ্দিকা অফিসে ঢুকে টাকাগুলো ড্রয়ারে রাখছে। এই সময় দুদকের লোকজন আমাকে ধস্তাধস্তি করে রুমে ঢুকিয়ে দরজা আটকিয়ে মারধর করে। পরে দরজা খোলা হয়েছে।

Reneta

দুর্নীতি দমন কমিশন রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুল ইসলাম বলেন, আমাদের কাছে অভিযোগ ছিলো ডা. আয়েশা সিদ্দিকার সম্পদের উচ্চমূল্যে কর নির্ধারণ করার হুমকি দিয়ে আসছিলেন। একপর্যায়ে কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইষলাম ভূইয়া ৬০ লক্ষ টাকা দাবি করে। সর্বশেষ ডা. আয়েশা সিদ্দিকার সাথে ৫০ লক্ষ টাকায় রফাদফা হয়। আজ সেই রফাদফার প্রথম কিস্তির ১০ লক্ষ টাকা দিতে গিলে আমরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করি।

প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মহিবুল ইসলাম ভূইয়াকে জিজ্ঞাসাবাদ, বিভিন্ন নথিপত্র ও নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে দুদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT