চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলায় নিহত হামাসের উপপ্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A
নেতা ও কর্মকর্তাদের সাক্ষাৎকারের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হয়েছেন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, একজন ইসরায়েলি মুখপাত্র বলেছেন, সালেহ আল-আরৌরি হামাস নেতৃত্বের বিরুদ্ধে করা এক সার্জিক্যাল স্ট্রাইকে মারা গেছেন। বৈরুতে হামাস নেতার হত্যা লেবাননের ওপর আক্রমণ ছিল না। এটি হামাসের বিরুদ্ধে একটি হামলা ছিল। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, এটি লেবাননের সার্বভৌমত্বের ওপর হামলা।

৫৭ বছর বয়সী সালেহ আল-আরৌরি হামাসের একজন রাজনৈতিক নেতা। হামলায় হামাসের আরও ছয় সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন সামরিক কমান্ডার এবং চারজন সদস্য। আরৌরি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং হামাস নেতা ইসমাইল হানিয়াহের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়াহ এই হামলাকে কাপুরুষোচিত, সন্ত্রাসী কাজ, লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের আগ্রাসনের সম্প্রসারণ বলে অভিহিত করেছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ বৈরুতের শহরতলি দাহিয়েহে হামাসের অফিসে ইসরায়েলি ড্রোন হামলায় আরৌরি নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর একটি গাড়িতে আগুন জ্বলছে এবং আশেপাশের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দাহিয়েহে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরৌরিইসরায়েলইসরায়েলের হামলালেবাননহামাসহামাসের উপপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT