চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ডেনিস ল মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

স্কটল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার ডেনিস ল মারা গেছেন। শুক্রবার তার পরিবার খবরটি নিশ্চিত করেছে। বয়স হয়েছিল ৮৪ বছর।

বিবৃতিতে পরিবার থেকে জানিয়েছে, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের বাবা ডেনিস ল আর নেই। তিনি একটি কঠিন যুদ্ধ করেছেন, অবশেষে তিনি এখন শান্তিতে আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা তার সুস্থতার জন্য যত্ন করেছেন। আমরা জানি যে লোকেরা তাকে কতটা ভালোবাসে।’

ডেনিসকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। স্যার ববি চার্লটন এবং জর্জ বেস্টের সঙ্গে ‘ইউনাইটেড ট্রিনিটি’ পার্টনারশিপে তার ভূমিকার জন্য স্মরণ করা হয়। এই ত্রয়ী ওল্ড ট্রাফোর্ডের বাইরে একটি ভাস্কর্যে অমর হয়ে আছেন।

খেলোয়াড়ি জীবনে স্কটল্যান্ডের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন সাবেক স্ট্রাইকার। ক্লাবের হয়ে ৪০৪ ম্যাচে ২৩৭ গোল করে ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। ১৯৬৪ সালে ব্যালন ডি’অর জেতেন।

দেশের হয়ে ৫৫ ম্যাচে অধিনায়কত্ব করেছেন ডেনিস। জাতীয় দল জার্সিতে করেছেন ৩০ গোল, যা তাকে স্কটল্যান্ডের সর্বকালের যৌথ সর্বোচ্চ স্কোরার করে তোলে। ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস ল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডইপিএলডেনিস ললিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT