স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলমান, রোগীর সুরক্ষা ও চিকিৎসা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও নয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৯৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।  এদের পাঁচজন ঢাকা সিটিতে এবং চারজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৯৬ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৪১ জন মারা যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৯৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৩৩ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৬৪৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৭৩৭ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ৯১২ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৫ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ১২ হাজার ১৮৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৩ হাজার ৪৮৯ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৮ হাজার ৬৯৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বিষয়:ডেঙ্গু শনাক্ত স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…