স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ৭০০ ছাড়িয়েছে

ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত রোগীর চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ছবি, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চিকিৎসা ও ডেঙ্গু মশার ছবি দেখানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭০৬ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫ জন। এর মধ্যে ঢাকা শহরে মারা গেছেন ৫০৮ জন। আর ঢাকার বাইরে ১৯৮ জনের মৃত্যু।

শুক্রবার ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন এক হাজার ৮৭৬ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৪২ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে এক হাজার ৩৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ২৬৫ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৬৫ জন রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এক লাখ ৪২ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬৫ হাজার ১৪ এবং ঢাকার বাইরে ৭৭ হাজার ৫৭৩ জন।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬০ হাজার ২৪১ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৭১ হাজার ৯১০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৮৪২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৭১৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ১২৫ জন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু পরিস্থিতি ডেঙ্গুতে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…