চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির ডাকে সাড়া দিলেন ডেম্বেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল, বার্সেলোনা ছাড়তে চান ফরাসি তারকা উসমানে ডেম্বেলে। নতুন মৌসুমে কোন ক্লাবে যোগ দেবেন, তা নিয়ে চলছিল নানা রকম কানাঘুষা। তবে শেষ পর্যন্ত লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজির প্রস্তাবেই রাজি হয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।

ডেম্বেলের সবুজ সংকেতের বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। পাঁচ বছরের চুক্তিতে পিএসজিকে ‘হ্যাঁ’ বলে দিয়েছেন ডেম্বেলে।

২৬ বর্ষী ফুটবলারকে দলে চেয়ে ইতিমধ্যেই বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পিএসজি। এমনকি ফ্রেঞ্চম্যানের সঙ্গে ব্যক্তিগত শর্তাদি নিয়েও আলোচনা সেরেছে ক্লাবটি।

ফ্রেঞ্চ জায়ান্টরা এখন ৫ কোটি ইউরোয় রিলিজ ক্লজ কার্যকর করে ডেম্বেলেকে কিনে নেয়ার খুব কাছাকাছি রয়েছে। চলতি সপ্তাহেই ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হতে পারে।

২০১৭ সালে বার্সায় যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। এ পর্যন্ত ছয় মৌসুমে তেমন আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। ১৮৫ ম্যাচ খেলে মাত্র ৪০ গোল করেছেন। যদিও তার অনেকটা সময় চোটের সঙ্গে লড়েই পার হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেম্বেলেপিএসজিফ্রান্সবার্সেলোনালা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT