চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি পুলিশের ‘বাংলাদেশ সেল’ আবার সক্রিয়, চলবে কঠোর অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সেনা ও বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দিল্লি পুলিশের নিষ্ক্রিয় হয়ে পড়া ‘বাংলাদেশ সেল’ নতুন করে চালু করা হয়েছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে উচ্ছেদ করার লক্ষ্যে দুই দশক আগে গঠিত হয় এই সেল, যা দীর্ঘদিন অকার্যকর থাকলেও পুনরায় সক্রিয় হয়ে উঠেছে।

আজ (১ জানুয়ারি) বুধবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দিল্লিতে সাম্প্রতিক অভিযানে নতুন করে বেশ কয়েকটি জেলায় অনানুষ্ঠানিকভাবে “বিদেশি বহিষ্কার সেল” নামে একই ধরনের ইউনিট গঠন করা হয়েছে। ২০০০ সালের শুরুর দিকে সাবেক পুলিশ কমিশনারের উদ্যোগে প্রতিটি জেলায় এই বিশেষ ইউনিট গঠিত হয়েছিল। তখন হাজার হাজার বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হয়।

সেলগুলোতে বাংলা ভাষায় দক্ষ পুলিশ সদস্যদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিটে ৫ থেকে ১০ জন সদস্য থাকছেন, যাদের নেতৃত্বে থাকছেন একজন ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর। অসম ও পশ্চিমবঙ্গ থেকে আসা বাঙালি পুলিশ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, ভাষাগত পার্থক্য চিহ্নিত করাই অন্যতম চ্যালেঞ্জ। বাংলাদেশের বাংলার উচ্চারণ ও শব্দচয়নের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে, যা শনাক্ত করতে পারলে অভিযানে সফলতা সহজ হয়। ভাষাগত দক্ষতা আমাদের যাচাই প্রক্রিয়ায় সহায়তা করে এবং নিশ্চিত করে যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে ভুল করে বহিষ্কৃত না হন।

এই সেলের সদস্যরা বস্তি, শ্রমিক শিবির এবং অননুমোদিত কলোনিগুলোতে তল্লাশি চালাচ্ছেন, যেখানে অবৈধ অভিবাসীদের থাকার সম্ভাবনা বেশি। সকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে স্থানীয় সোর্সদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

২০২৪ সালে এই ইউনিটগুলো ৫০ জন বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে দেশে ফেরত পাঠিয়েছে। পুলিশের দাবি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এই অভিযান আরও জোরদার হবে।

ট্যাগ: অবৈধ অভিবাসনদিল্লি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাই আন্দোলনে আহতরা পাবেন বিশেষ স্বাস্থ্যকার্ড

পরবর্তী

রুশ হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

পরবর্তী
রুশ হেলিকপ্টার ধ্বংসের দৃশ্য, ইউক্রেনের আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন

ক্রিকেট ম্যাচে ভারতীয় ক্রিকেটার ও আম্পায়ার মুখোমুখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়ালের আউট বিতর্ক: ভারতীয়দের ‘মিথ্যাবাদী’ বলছেন ভারতের সাবেকই

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT