চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকার লুক দেখে হতাশ ভক্তরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্রভাস-দীপিকার ‘প্রজেক্ট কে’ নিয়ে ভক্তদের উত্তেজনা বেড়েই চলছে। এর মাঝে প্রকাশ পেল ছবিতে দীপিকার লুক। সামাজিক মাধ্যমে দীপিকার লুক নিয়ে চলছে আলোচনা।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দীপিকার লুকটি শেয়ার করা হয়েছে। ছবিতে এলোমেলো চুলে দেখা গেছে অভিনেত্রীকে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ। কালো পোশাক। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আরও ভালো আগামীর জন্য একটি আশার আলো।’

এত বড় প্রজেক্টের এত সাদামাটা ফার্স্টলুক হজম হয়নি নেটিজেনদের। সমালোচনার ঝড় বইছে দীপিকার লুক নিয়ে। এক ভক্ত মন্তব্য করেছেন ছবির টোন পুরোপুরি জেনডায়ার ‘ডিউন”-এর মতো। আরেকজন লিখেছেন, ‘আরেকটি বড় বাজেটের ডিজাস্টার আসছে।’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘এই পোস্টারের কিছুই ভালো নয়।’ এটিকে ‘নো-এফোর্ট’ পোস্টার বলছেন অধিকাংশ নেটিজেন।

নাগ অশ্বিন পরিচালিত সাইন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিটি ‘বাহুবলী’র মতোই দুই পর্বে মুক্তি দেয়া হবে। যেখানে প্রথম পর্বে থাকবে টানটান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

এই ছবিকে ‘লার্জার দ্যান লাইফ’ বলছেন নাগ অশ্বিন। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে জানা গিয়েছে। হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘প্রজেক্ট কে’ ছবিটি। ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

A hope comes to light, for a better tomorrow.
This is @DeepikaPadukone from #ProjectK.

First Glimpse on July 20 (USA) & July 21 (INDIA).

To know #WhatisProjectK stay tuned and subscribe: https://t.co/AEDNZ3ni5Q#Prabhas @SrBachchan @ikamalhaasan @nagashwin7 @VyjayanthiFilms pic.twitter.com/XG4qUByEHv

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 17, 2023


সূত্র: কইমই

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাপ্রজেক্ট কেপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT