চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর প্রকাশ পেল দীপিকা-রণবীরের বিয়ের ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

পাঁচ বছর আগে ইটালির লেক কোমোতে গিয়ে জমকালো অনুশঠান করে বিয়ে করেছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেই সময়ে কিছু স্থিরচিত্র প্রকাশ পেলেও বিয়ের ভিডিও এতদিন প্রকাশ করা হয়নি। অবশেষে প্রকাশ্যে এল ভিডিও। করণের কফি শো-তে প্রকাশ করা হলো প্রতীক্ষিত ভিডিওটি।

ভিডিওর শুরুতেই রণবীরকে বলতে শোনা যাচ্ছে, ‘৬ বছর আগে কেউ যদি আমাকে বলতো তুমি দীপিকাকে বিয়ে করবে, আমি বলতাম পাগল! কিন্তু এখন সেটাই হতে চলেছে। কিছু তো ভালো করেছে তোমাদের ছেলে জীবনে!’ পাশে বসে লজ্জা পেতে দেখা গেল দীপিকাকে।

প্রকাশ পাড়ুকোনকে বলতে শোনা গেছে, ‘ও দীপিকাকে খুব ভালোবাসে। আমাদের পরিবারের থেকে একদম আলাদা। আমরা চুপচাপ ও ছটফটে। ভালোই হয়েছে, আমাদের ৪ জনের পরিবার খুব বোরিং, সেখানে রণবীর উত্তেজনা এনেছে।’

রণবীরের বাবা জগজিৎ সিং ভাবনানি বলেন, ‘এটা পুরোটাই নিয়তি। কেউ একজন উপরে বসে লিখেছিল এই চিত্রনাট্য। সবচেয়ে সুন্দর একটি চিত্রনাট্য।’

রণবীর সম্পর্কে দীপিকাকে বলতে শোনা যায়, ‘আমি সেই ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়েছিলাম যা বেশিরভাগ মানুষ দেখেনি। রণবীরের একটি শান্ত দিক রয়েছে এবং ও খুব বুদ্ধিমান এবং সংবেদনশীল। আমি এই কারণে ভালোবাসি, যে ও নির্দিধায় কাঁদতে পারে। ও সমস্ত হৃদয় উজার করে দেয়।’

‘রামলীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তার স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকাকে। আগামী বছর রোহিতের ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে।

HD | deepika padukone and Ranveer Singh’s wedding glimpse 🧿❤️ pic.twitter.com/wMX4fgko4m

— Deepika Files (@FilesDeepika) October 25, 2023

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনরণবীর কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT