বিনোদন

৩ মাসের মেয়েকে রেখে দিলজিতের কনসার্টে দীপিকা!

দীপিকা কনসার্টে পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা কনসার্টে পারফর্ম করছেন, তার সঙ্গে অন্য একজন নারী। দর্শকরা মঞ্চে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার (৬ ডিসেম্বর) বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নাইট আউট ছিল দীপিকা পাডুকোন ও তার গার্ল গ্যাংয়ের। এক ভক্তের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মঞ্চে থাকা দিলজিত গাইছেন ‘সিয়া হাস হাস’ আর তার সঙ্গে নাচছেন দোয়ার মা। সন্তান প্রসবের পর এটিই তার প্রথমবার জনসমক্ষে আসা।

দিলজিতের টিম তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটি গায়কের লাভার গানে সেট করা হয়েছে এবং বন্ধুদের সঙ্গে কনসার্টে অংশ নিতে আসা দীপিকাকে পাওয়া যায় সম্পূর্ণ মাস্তি মুডে। সাদা টপ ও জিন্স পরে এসেছিলেন দীপিকা। তাকে দিলজিতের গানে ভাঙ্গড়া করতেও দেখা গেছে। এমনকি দিলজিতের সঙ্গে মঞ্চেও দেখা গেছে দীপিকাকে।

কনসার্টে দীপিকাকে দেখে উচ্ছ্বসিত এক ভক্ত লিখেছেন, ‘দীপিকা কি বেঙ্গালুরুতে’। আরেকজন মন্তব্য করেছেন, ‘এর মানে বাবা রণবীর ডিউটিতে, দুয়াকে সামলাচ্ছেন তিনি’। আরেকজন লেখেন, ‘ওএমজি ওএমজি ওএমজি’। তৃতীয়জনের মন্তব্য, ‘একটা সিনেমা চাই আমি দীপিকা আর দিলজিতের’।

গেল ৮ সেপ্টেম্বর মেয়ের মা-বাবা হন রণবীর-দীপিকা। ১ নভেম্বর তারা ঘোষণা করেছিলেন যে, তারা মেয়ের নাম রেখেছেন দুয়া পাডুকোন সিং এবং ইনস্টাগ্রামে দিওয়ালি উপলক্ষে সাজুগুজু করা মেয়ের একটি পায়ের ছবি পোস্ট করেছিলেন।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:কনসার্ট দিলজিৎ দোসাঞ্জ দীপিকা পাড়ুকোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…