অর্থনীতি

ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

বাজারে ইলিশ মাছের বড় সংগ্রহ, বাংলাদেশে মাছের ব্যবসা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিশ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতে সাড়ে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এজন্য আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূর্জা উপলক্ষে এক হাজার দুইশ মেট্রিক টন ইলিশ শর্ত সাপেক্ষে ভারতে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে আলোকে আগ্রহী রপ্তানিকারদের কাছ থেকে (আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন বিকেল পাঁচটা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনের সাথে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে। যারা ইতোমধ্যে আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন করতে হবে।

বিষয়:আবেদন আহ্বান ইলিশ রপ্তানি দুর্গাপূজা ভারতে ইলিশ রপ্তানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…