এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নতুন আরেক ফুটবলারের সন্ধান পেল বাংলাদেশ। ইতালির ক্লাবে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেবজিৎ সরকার। ১৯ বর্ষী ফরোয়ার্ড জানাচ্ছেন, লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে চান।
ইতালির চতুর্থ স্তরের লিগ সিরি ডির ক্লাব এফসি সার্নিসের হয়ে আসন্ন মৌসুমে মাঠে নামবেন দেবজিৎ। ইতালির পঞ্চম স্তরের ক্লাব এসসি ক্যারোনেস থেকে সার্নেসে যোগ দিয়েছেন তিনি। লেফট উইঙ্গে খেলা ফরোয়ার্ড সম্প্রতি একটি ভিডিও বার্তায় জানালেন, বাংলাদেশ জার্সিতে খেলতে আগ্রহী তিনি।
ভিডিওতে তিনি বাংলাদেশ ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানিয়ে বলেছেন, ‘আমি সমর্থকদের প্রত্যাশা পূরণের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি ভক্তরাও আমাকে একইভাবে সমর্থন করে যাবেন।’
যদিও বাফুফে এখনও দেবজিতের বিষয়ে কিছু জানায়নি।







