রাশিয়ায় বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে চলেছে
রাশিয়ায় বন্দুক হামলার ঘটনায় ব্যাপক অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি মোকাবিলা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১শ’ ৪৭ জনকে। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত সংস্থা জানিয়েছে, হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বন্দুকধারীরা। তাদের এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-আইএস। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য হামলার ব্যাপারে মস্কোকে তারা আগেই সতর্ক করেছিলেন। একে ভয়াবহ মন্ত্রাসী হামলা বলেছে যুক্তরাষ্ট্র। হামলায় সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে ইউক্রেন। কনসার্ট হামলার কঠেঅর নিন্দা জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ।






