ইরানে চলমান বিক্ষোভে প্রা/ণহানি ১২ হাজার ছাড়িয়েছে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও প্রেসিডেন্টের অফিসসহ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর আশঙ্কা বাড়ছে। সবধরনের বৈঠকের সম্ভাবনা বাতিল করে দেওয়ার পরিপ্রেক্ষিতে ইরানও জানিয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তির পরীক্ষা করতে পারে। তবে ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যে বিপর্যয় সৃষ্টি হবে বলে সতর্ক করেছে বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার।







