আন্তর্জাতিক

ভারী বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

বন্যার পানিতে ডুবে গেছে বাড়ি ও রাস্তা, থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

থাইল্যান্ডে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর আগে, সোমবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল থাই সরকার।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।

সব মিলিয়ে দেশটির ১৯টি প্রদেশের প্রায় পৌনে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে উত্তরাদিত এবং আয়ুথায়ার বাসিন্দারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ অবস্থায় দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে থাই সরকার। এর আগে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।

বিষয়:থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…