জনপদ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় নিহত যুবকের লাশ উদ্ধার, স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের সারপুকুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সারপুকুর এলাকায় এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয়:ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…