এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গোপালগঞ্জের কাশিয়ানীর মহেশপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী ( ২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানান, অতিরিক্ত গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের ওপর বাতাশ খেতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।
হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান তিনি।








