চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘প্রিয় মালতী’ হয়ে মিশরে মেহজাবীন!

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে বাংলাদেশের ‘প্রিয় মালতী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
নারী দর্শক নদীর পাশে বসে সিনেমার পোস্টার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে পা রেখেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। সেই উদযাপনের মধ্যেই এলো নতুন খবর!

দেশে প্রথম সিনেমা মুক্তির আগেই চলতি বছরের এপ্রিলে নিজের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’র ঘোষণা দিয়েছিলেন মেহজাবীন! এবারের চমক লাগা খবরটি এলো সেই ছবির সূত্র ধরেই।

১৩ নভেম্বর মিশরের কায়রো শহরে বসছে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪৫তম আসর। আর এই আসরেই বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে মেহজাবীন অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’। উৎসবে ছবিটি লড়বে ‘গোল্ডেন পিরামিড’ পুরস্কারের জন্য। ‘প্রিয় মালতী’ ছাড়াও এ বিভাগে এখন পর্যন্ত ১৫টির মতো ছবির নাম দেখা গেছে।

Banglabid

নদীর পাশে বসে নারী, শান্তিপূর্ণ পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশের ‘প্রিয় মালতী’ পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত, এটি এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।

‘প্রিয় মালতী’র একটি স্থিরচিত্র পোস্ট করে খবরটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। যা শেয়ার করে বাংলাদেশি সিনেমা সংশ্লিষ্টরা মেহজাবীন, শঙ্খ দাশগুপ্তকে অভিনন্দন জানাচ্ছেন।

এদিকে ‘প্রিয় মালতী’র একটি পোস্টার শেয়ার করে মেহজাবীন লিখেছেন,“আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ সম্মানজনক কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ বিশ্ব প্রিমিয়ারের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। যা এই নভেম্বরের মাঝামাঝি সময়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হবে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। পুরো টিমের জন্যও এটি অনেক গর্বের সংবাদ।”

Reneta

এসময় মেহজাবীন বলেন,“আমরা কখনও ভাবিনি যে বাংলাদেশের উপর ভিত্তি করে তৈরি গল্প ‘প্রিয় মালতী’ আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিম এর জন্য একটি বিশাল সাফল্য। বিশ্ব প্রিমিয়ারের পর, আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশের দর্শকদের জন্যও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।”

জানা যায়, মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে। গত বছরের সেপ্টম্বর-অক্টোবরের দিকে হয়েছে এই সিনেমার শুট। ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে দৃশ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবপ্রিয় মালতীমেহজাবীনলিড বিনোদনশঙ্খ দাশগুপ্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ খুলতে ইরানের দাবি, পাল্টা ‘গত ৫০ বছরের’ ক্ষতিপূরণ চান ট্রাম্প

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT