চুয়াডাঙ্গা

হাত-মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা অবস্থায়, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাত-মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- স্থানীয় শিলা সিনেমা হলের মালিক চাতাল ব্যবসায়ী নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা
খাতুন (৬০)।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হাত ও মুখ বাঁধা অবস্থায় বৃদ্ধকে গোসলখানা থেকে ও বৃদ্ধাকে ঘরের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে বৃদ্ধকে শ্বাসরোধ ও বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাদেরকে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। তবে প্রকৃত ঘটনা তদন্তের জন্য পিবিআই ও সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে।

বিষয়:মরদেহ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…