ফুটবল

ডি ইয়ংকে বার্সা ছাড়তে বাধ্য করার খবর ‘অসত্য’

ফুটবল মাঠে খেলোয়াড়ের দৃশ্য, বার্সেলোনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা দলের ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য দৌড়াচ্ছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে এই গ্রীষ্মে আর্থিক ফেয়ার প্লে নিয়ম মেনে বার্সেলোনা ছাড়তে বাধ্য করা হবে বলে যে খবর বেরিয়েছে, তা অস্বীকার করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।

একইসঙ্গে খবর বেরিয়েছিল ৮০০ কোটি টাকা ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে ডি ইয়ংকে ম্যানচেস্টার ইউনাইটেড দলে টানবে। ডাচম্যানকে বিক্রি করে কাতালান ক্লাবটি ফ্রাঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের সঙ্গে চুক্তি নবায়ন করবে বলেও আলোচনা ছিল। কিন্তু সবশেষ খবর, ২৫ বর্ষী ইয়ং ন্যু ক্যাম্পেই থাকতে চান।

লাপোর্তা জানিয়েছেন, বার্সা ডি ইয়ংকে ধরে রাখবে। প্রাক-মৌসুম পর্বে যুক্তরাষ্ট্রের মিয়ামি সফরে দলের সঙ্গেই থাকবেন ডাচ ফুটবলার। বলেছেন, ‘ফ্রেঙ্কি ডি ইয়ংকে বিক্রি করতে বাধ্য হচ্ছি এটা মোটেও সত্যি নয়।’

বার্সার ফুটবল পরিচালক মাতু আলেমানি বলেছেন, ‘ফ্রেঙ্কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা তার উপর নির্ভর করি। এটা পরিষ্কার যে ফেয়ার প্লে পদ্ধতি খেলোয়াড়দের চলে যেতে বাধ্য করবে। বিষয়টি আমাদের আট মাস সময় দিয়েছে। আমরা ভাগ্যবান যে তিনি বার্সায় থাকার জন্য অনুরোধ করেছিলেন।’

‘ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার এখনো দেড়মাস বাকি। অনেককিছু ঘটতে পারে। তবে কোচ কী চান এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট ধারণা আছে। আমরা সেভাবেই সব সম্পন্ন করার চেষ্টা করব।’

বিষয়:ডি ইয়ং বার্সা বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড লাপোর্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…