চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার শিরোপা জিতে ডে পল বলছেন…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

টানা চারটি ফাইনাল খেলে চারটি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। সব শিরোপার অন্যতম দাবিদারদের একজন মিডফিল্ডার রদ্রিগো ডে পল। কোপা আমেরিকার টানা দুই শিরোপা জেতার পর তারকা মিডফিল্ডার বলছেন, কোপার শিরোপা জেতা বেশ কঠিন।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে গোল করেন স্ট্রাইকার লৌতারো মার্টিনেজ। শিরোপা ধরে রাখার পর ডে পল কথা বলেছেন সংবাদ মাধ্যমে।

‘আমরা বুঝতে পেরেছি যে ফুটবলে আসলে কোনো স্মৃতি নেই এবং আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বাস করেন, এটা কঠিন সময়। কিছু দিক থেকে, সাউথ আমেরিকার আর কেউ এমন অর্জন করেনি। জাতীয় দল নিয়ে আমি গর্বিত, সতীর্থ এমনকি আর্জেন্টাইনদের নিয়েও।’

দলে নিজের অবস্থান নিয়ে ডে পল বলেছেন, ‘আমি সবকিছু দেয়ার চেষ্টা করি। যখন জাতীয় দল জার্সি গায়ে জড়াবেন, নিজেকে শক্তিশালী মনে হবে। সবসময় এ গ্রুপ, এ দল বা কোচিং স্টাফরা যা বলবে তাই করব।’

‘আজকে একটু কঠিন সময় গেছে লুইস দিয়াজকে নিয়ে, সে অসাধারণ খেলোয়াড়। আমার মনে হচ্ছিলো মন্টিয়েলকে সাহায্য করা প্রয়োজন, তারপর মলিনাকে। তারা আসলে ভালো করেছে।’

গোলদাতা মার্টিনেজকে নিয়ে বলেছেন, ‘দল আবারও এটা করে দেখিয়েছে। যে গোলটি করেছে সে বেঞ্চ থেকে এসেছিল, তার মানে এখন শুরুর বা বদলির আলাদা কোনো মানে থাকছে না এবং যে-ই আসুক লক্ষ্য আসলে একদিকেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডে পলমার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT