ফুটবল

বায়ার্নে যাচ্ছেন ডি লিট, দিবালাকে চায় রোমা

ফুটবল খেলোয়াড় মাঠে স্ট্রেচিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মাঠে ব্যায়াম করছেন, পা স্ট্রেচিং করছেন, ক্যামেরার দিকে তাকিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৮০ মিলিয়ন ইউরোয় জুভেন্টাস ছেড়ে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন ডাচ সেন্টার ব্যাক ম্যাথিয়াস ডি লিট।

ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমন খবরই জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে সোমবারই ডি লিটের দলবদলের বিষয়ে জুভেন্টাস ও বায়ার্ন স্বাক্ষর করবে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ডি লিট দ্রুতই বায়ার্নে উড়াল দেবেন। তারপর বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি সারবেন। তার এজেন্ট রাফায়েলা পিমেন্টার কাছে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে।

২০১৯ সালে অ্যায়াক্স থেকে জুভেন্টাসে আসেন ডি লিট। তুরিনের বুড়িদের হয়ে ১১৭ ম্যাচ খেলেছেন। ২২ বর্ষী মিডফিল্ডার রায়ান গ্র্যাভেনবার্চের পর এই গ্রীষ্মে বায়ার্নে যোগ দেয়া দ্বিতীয় ডাচম্যান হচ্ছেন।

আগে লিভারপুল থেকে সাদিও মানে এবং আয়াক্স থেকে রাইট ব্যাক নৌসাইর মাজরাউইকে কিনেছে বায়ার্ন। স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কিকে বার্সেলোনার কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে বাভারিয়ারা।

এদিকে, জুভেন্টাসের আরেক তারকা পাওলো দিবালাকে টানার জন্য আনুষ্ঠানিক দর হাঁকিয়েছে এএস রোমা। ২০২৫ সালের জুন পর্যন্ত তারা ২৮ বর্ষী আর্জেন্টাইনের সঙ্গে চুক্তি চায়।

সবমিলিয়ে প্রতি বছর দিবালাকে ৬ মিলিয়ন বেতনে প্রস্তাব দেয়া হয়েছে। দিবালা ও তার ক্লাব বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে। আর্জেন্টাইন তারকাকে অগ্রাধিকার ভিত্তিতে দলে আনার জন্য চাপ দিচ্ছেন রোমার কোচ হোসে মরিনহো।

বিষয়:জুভেন্টাস ডি-লিট দিবালা ফ্যাব্রিজিও রোমানো বায়ার্ন মিউনিখ রোমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…