অপরাধ

ডিবি পুলিশ কার্যালয়ে তাপস-অপু বিশ্বাস

তাপস ও অপু বিশ্বাসের ছবি, ডিবি পুলিশ কার্যালয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি পুলিশ কার্যালয়ে তাপস ও অপু বিশ্বাসের ছবি, যেখানে তারা একসঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে এসেছেন গান বাংলা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা।

বর্তমানে কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে।

ডিবি সূত্রে জানা যায়,  দু’জনের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস।

গান বাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক জানান, গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের অভিযোগের প্রেক্ষিতে ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জরুরি তলব করা হয়েছে। গত রোববার (১৭ ডিসেম্বর) তাপস এই অভিযোগ করেন।

বিষয়:অপু বিশ্বাস কৌশিক হোসেন তাপস ডিবি কার্যালয় ডিবি প্রধান হারুন অর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…