চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকহামের অজানা অধ্যায় জানা যাবে ৪ অক্টোবর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
আত্মবিশ্বাসী যুবক বসে আছেন, ক্যাফে বা রেস্তোরাঁর অভ্যন্তরে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরো বিশ্বের সবচেয়ে চর্চিত ব্যক্তিদের একজন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহাম। খেলা ছেড়েছেন বহু আগে, তবুও থাকেন খবরের শিরোনামে। এবার তার জীবনের অজানা অনেক তথ্য জানার সুযোগ মিলবে। নেটফ্লিক্স আসছে ডেভিড বেকহামকে নিয়ে ডকুমেন্টারি সিরিজ ‘বেকহ্যাম।’

৪ অক্টোবর নেটফ্লিক্সে আসছে ‘বেকহাম’ সিরিজটি। সিরিজের ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স। চারপর্বের সিরিজটিতে বেকহামের জীবন ও ক্যারিয়ারের নানা অজানা দিক দেখানো হবে।

ট্রেলারে বেকহামের ছোটবেলার ফুটেজ দেখানো হয়। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার আগের ভিডিও সেটি। বেকহামের মুখে শোনা যায়, ‘স্কুলে কখনই ভালো করিনি।’

Banglabid

ট্রেলারে দেখানো হয়েছে বেকহ্যাম কীভাবে একজন গ্লোবাল স্টার ও মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন। ‘বেন্ড ইট লাইক বেকহাম’ প্রসঙ্গও উঠে এসেছে ট্রেলারে।

এছাড়াও ট্রেলারে দেখানো হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে বেকহামের দ্বন্দ্ব। রিয়াল মাদ্রিদে নাম থাকা, পারিবারিক জীবন ও সফলতাও দেখানো হয়েছে ট্রেলারে।

১৯৯৯ সালে ব্যালেন ডি অর এর দৌড়ে রানার-আপ হওয়ায় তিনি ইংল্যান্ডের সবচেয়ে সমালোচিত মানুষ বনে যান এক রাতেই। সেই সময়ের কথা মনে করে বেকহামকে বলতে শোনা যায়, ‘আমি খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার ওপর এত প্রভাব ফেলেছিল। নিজেকে নিজেই চিনতে পারছিলাম না।’

Reneta

ডকু-সিরিজটি পরিচালনা করেছেন ফিশার স্টিভেনস। সহ-নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ডেভিড গার্নডার ও গ্যারি নেভিলে।

বেকহাম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ট্রফি জিতেছেন ৯টি। প্রিমিয়ার লীগ-৬টি, এফএ কাপ-২টি, ইউসিএল জিতেছেন ১টি (১৯৯৯ সালে)। রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে জিতেন একটি করে লিগ শিরোপা। ব্যাক্তিগত অর্জন সমূহে জিতে নেন ১৯ টি ট্রফি। ব্যালন ডি অর রানার্সআপ হন ১বার, ফিফা ওয়াল্ড প্লেয়ার অব দ্যা ইয়ার রানার্সআপ জিতেন ২ বার। এছাড়া ২০০৮ সালে ইংলিশ ফুটবল `হল অব ফেম` খ্যাতি অর্জন করেন বেকহাম। বর্তমানে তিনি মার্কিন ক্লাব ইন্টার মায়ামির মালিক।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডকু সিরিজনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালাহউদ্দীন জাকীর প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

পরবর্তী

তিন ম্যাচের সিরিজে ছয় ওপেনার, ব্যাখ্যা নেই লিটনের কাছে

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের সিরিজে ছয় ওপেনার, ব্যাখ্যা নেই লিটনের কাছে

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা রঙিন পোশাকে নাচছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনিল-শেহনাজদের সিনেমার উদ্বোধনী শো'তে শুভ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT