চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০ কোটি রূপি আয়ের পথে নানির ‘দসরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
অভিনেতা চরিত্রে একজন পুরুষ, ধূসর পাথুরে পরিবেশে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে নানি ও কীর্তি সুরেশ অভিনীত তেলেগু সিনেমা ‘দসরা’। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ৮৭ কোটি রুপি আয় করেছে ছবিটি! সুতরাং, ১০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে ছবিটি যে আর বেশি সময় নিবে না তা আর বলার অপেক্ষা রাখে না।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ৮৭ কোটি রুপি আয়কৃত ‘দসরা’ ছবিটি শুধু মাত্র ভারতীয় বক্স অফিসেই ৫৭ কোটি রুপি আয় করেছে! শুধু তাই নয়, মুক্তির আগে শুধুমাত্র অগ্রিম বুকিং বাবদই ৫০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য নানির ‘দসরা’। এদিন দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। স্থানীয় গল্প নিয়ে অ্যাকশনে ভরপুর সিনেমাটির কাহিনী দর্শকদের মন কেড়েছে।

Banglabid

শুধু তাই নয়, নানির ক্যারিয়ারে সবচেয়ে সেরা ওপেনিং সিনেমা হিসেবেও বিবেচিত হচ্ছে এটি। এছাড়াও চলতি বছর বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ‘দসরা’র অবস্থান এখন তৃতীয়।

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ১৩০০টি পর্দায় মুক্তি প্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ।

৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি এবং পরিচালনা করেছেন শ্রীকান্ত ওডেলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কীর্তি সুরেশতেলেগুনানিবক্স অফিসবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT