ক্রিকেট

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জার্সি পরে একত্রে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জার্সি পরে একত্রে হাঁটছেন, মিরাজের ঘুরে দাঁড়ানোর বার্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ দুই দশকের বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেছ বাংলাদেশ। দাপটের সাথে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অজিরা। তবে এ ম্যাচের আগে তিনদিনের এক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে এ ম্যাচ পর্যন্ত যাত্রার চড়াই-উৎরাইয়ের কথা তৃতীয় দিনের সংবাদ সম্মেলনে জানালেন মেহেদী হাসান মিরাজ।

ডারউইনে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৭৫.৫ ওভারে ২৬৩ রানের পর ৯২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে সবকিছু পিছনে ফেলে বেশ ভালোভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু করে বাংলাদেশ। তৃতীয় দিনে ৬৭ রানে এগিয় দিন শেষ করে সফরকারীরা, পরবর্তীতে সংবাদ সম্মেলনে মিরাজ সেই কথাগুলোই জানিয়েছেন।

সে ম্যাচ হেরে চিন্তায় পড়ে গেলেও নিজেদের উপর বিশ্বাস রেখেছিল বাংলাদেশ, এমনটাই জানালেন মিরাজ। তিনি বলেছেন, ‘প্রস্তুতির সেই ম্যাচের পরিস্থিতি নিয়ে আমরা কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু তারপরেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা আরও ভালো করতে পারি।’

‘আমাদের সবার বিশ্বাস ছিল যে, আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই আত্মবিশ্বাসটা ছিল। এই সিরিজটা উপভোগ করার চেষ্টা করছি। দিনশেষে ফলাফল কি হবে সেটা পরের বিষয়। তবে এই পরিবেশে উপভোগ করার চেষ্টা করছি সবাই।’

ডারউইনে কিছুটা এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। স্বাগতিক অজিরা ৪ উইকেট হারিয়ে এখন পর্যন্ত ১৬১ রান তুলেছে। চতুর্থ দিন সকালে বাংলাদেশের বোলিং কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

বিষয়:অস্ট্রেলিয়া টেস্ট ডারউইন বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…