চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারাজের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
দারাজের ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল, ফ্রি ডেলিভারি ও বিশাল ডিসকাউন্টের অফার।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: দারাজ

দেশের শীর্ষস্থানীয় ই–কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো আয়োজন করেছে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল।

আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এই সেলের উদ্বোধন হবে, যাতে গ্রাহকরা সরাসরি বিশেষ অফারের সঙ্গে যুক্ত হতে পারেন। সেল চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

তাদের পুরো ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের জন্য নানা সুযোগ–সুবিধা থাকবে। ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় এবং বড় আকর্ষণ হিসেবে থাকছে শ্রীলঙ্কায় ভ্রমণের পারিবারিক ট্যুর প্যাকেজ জেতার সুযোগ।

দারাজের এই আয়োজনে রয়েছে দুটি বড় প্রতিযোগিতা। এর মধ্যে ‘দারাজ জ্যাকপট: বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতা চলবে পুরো ক্যাম্পেইনের সময় জুড়ে। এই প্রতিযগিতায় সর্বাধিক সংখ্যক সফল অর্ডার সম্পন্নকারী গ্রাহকরা পরিবার নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজ পাবেন ও নতুন রেফ্রিজারেটর জেতার সুযোগ পাবেন। অপর প্রতিযোগিতা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ চলবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় যারা সবচেয়ে বেশি পণ্য কার্টে যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন সময় অন্তত একটি ক্রয় সম্পন্ন করবেন, তাদের জন্য থাকবে এক্সক্লুসিভ পুরস্কার।

গ্রাহকদের জন্য বিশেষ অফার হিসেবে রাখা হয়েছে ৯, ৯৯, ৯৯৯ এবং ৯৯৯৯ টাকার ডিল। পাশাপাশি থাকছে স্টোরজুড়ে ডাবল টাকা ভাউচার, শীর্ষ ব্র্যান্ডে ২০-৫০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ছাড় এবং নির্বাচিত পণ্যে ৫০% ফ্ল্যাট ছাড়। এর সঙ্গে রয়েছে সাইটজুড়ে শিপিং ডিসকাউন্ট।

মেগা সেলের উদ্বোধনী দিনে থাকবে বিশেষ আয়োজন ‘মিডনাইট রাশ আওয়ার’। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হয়ে রাত ৯টা – ১০টা এবং রাত ১২টা – ১টা পর্যন্ত পাওয়া যাবে ৮-৯ শতাংশ পর্যন্ত বিশেষ ভাউচার। এছাড়া পুরো ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যেকোনো সময় ফ্ল্যাশ ভাউচার সংগ্রহ করে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে ফ্ল্যাশ ড্রপস, যেখানে জনপ্রিয় পণ্যে এক্সক্লুসিভ ছাড় দেয়া হবে।

ছবি: দারাজ

গ্রাহকদের বাড়তি সাশ্রয় দিতে দারাজ বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকাবাংলা, ইবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ইউসিবি–র মাধ্যমে প্রিপেমেন্টে দেওয়া হবে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড়। এর পাশাপাশি ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে থাকবে বিশেষ কিস্তি সুবিধা ও ক্যাশব্যাক। বিকাশ ব্যবহারকারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। এছাড়া ৭৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি সেবা দেওয়া হবে। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা, যেমন — ৪টি কিনলে ফ্রি শিপিং, আর ৫টি কিনলে একটি ফ্রি পণ্যের সঙ্গে ফ্রি শিপিং।
এই ক্যাম্পেইনে দারাজের সাথে পার্টনারশিপ করেছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে লট্টো, ডেটল, প্যারাশুট ও ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ওরাইমো। সিলভার স্পনসর হিসেবে রয়েছে লজিটেক, নেসলে, ইনসেপ্টা, হিমালয়া, টিপি–লিংক ও রিবানা। এসব অংশীদারিত্বের ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, ভোগ্যপণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যসেবা, গৃহস্থালি সামগ্রী ও জীবনধারা—সব ধরনের পণ্যে গ্রাহকরা উপভোগ করতে পারবে প্রিমিয়াম অফার।
দারাজ বাংলাদেশের চীফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, “৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল কেবল একটি প্রচারণা নয়, এটি মূলত লাখো গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।”
তিনি আরও বলেন, “গ্রাহকদের সুবিধায় এবছর সর্বপ্রথম রাত ৮টায় সেল শুরু হবে। এ ছাড়াও পুরো আয়োজন সাজানো হয়েছে ব্যতিক্রমী অফার, আকর্ষণীয় পুরস্কার এবং দেশের সেরা ব্র্যান্ডগুলোর বেস্ট ডিলের মাধ্যমে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”
দারাজ জানিয়েছে, রিয়েল–টাইম আপডেট, প্রতিযোগিতার ঘোষণা এবং ফ্ল্যাশ ড্রপস সম্পর্কিত তথ্য জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকতে হবে।

ট্যাগ: ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেলদারাজের ১০ বছর পূর্তিপ্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপনারা কোন বিশেষ দলের হয়ে কাজ করবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ১ জন গ্রেপ্তার

পরবর্তী
নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ছবি, বিজয় সরণিতে গ্রেপ্তারি ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ১ জন গ্রেপ্তার

প্রজেক্ট রিফ্লেকশনস ও ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ও টিকটকের ‘প্রজেক্ট রিফ্লেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’

সর্বশেষ

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT