বিনোদন

আসামির পোশাকে ‘দাগি’ দেখলো নিশো ভক্তরা

নিশো ভক্তদের সমাবেশে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিশো ভক্তরা একটি সমাবেশে অংশগ্রহণ করে, যেখানে তারা একটি ব্যানার ধরে রেখেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের বরবাদ এর পরেই দর্শক দেখছে  আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমাটি মুক্তির ২০ দিনেও দেশের সিনেপ্লেক্সগুলোতে দর্শক ধরে রেখেছে।

নতুন খবর হচ্ছে, দাগি দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলো। শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রায় শতাধিক নিশো ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন।

এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র‍্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা পোশাক।

ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে দেখা করেন ‘দাগি’ সিনেমার অনেকে।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।”

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। দেশের পাশাপাশি দাগি চলছে অস্ট্রেলিয়াতে, শিগগির মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে।

বিষয়:আফরান নিশো গাজী রাকায়েত দাগি মিলি বাশার রাশেদ মামুন অপু শহীদুজ্জামান সেলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…