চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

৩০ বছর পর মান্নার ‘খলনায়ক’, এবার নায়ক আফরান নিশো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৬
বিনোদন
A A

আবারও বড়পর্দায় জুটিবদ্ধ হয়ে আসছেন আফরান নিশো ও তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর এবার এই জুটিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন ভিকি জাহেদ। নিশো-তমা জুটির তৃতীয় এই সিনেমাটির নাম হতে যাচ্ছে ‘খলনায়ক’।

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল খবরটি নিশ্চিত করে বলেন, ‘খলনায়ক’ নামটি সমিতিতে এন্ট্রি করা হয়েছে।

প্রয়াত চিত্রনায়ক মান্নার বাড়ি ছিলো টাঙ্গাইল, তিনি ১৯৯৬ সালে ‘খলনায়ক’ নামে একটি সিনেমা করেছিলেন। প্রায় ৩০ বছর পর টাঙ্গাইল থেকে উঠে আসা বর্তমান প্রজন্মের তারকা অভিনেতা আফরান নিশো একই নামে সিনেমা করতে যাচ্ছেন!

এদিকে, ‘পুর্নজন্ম’ থেকে একাধিক ওয়েব কনটেন্ট করে পরিচিতি পেয়েছেন ভিকি জাহেদ। ‘খলনায়ক’ হতে যাচ্ছে এই নির্মাতার প্রথম চলচ্চিত্র।

জানা যায়, থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত হবে সিনেমাটি। শিগগিরি শুটিং শুরু হবে এবং আগামী অক্টোবরে দুর্গাপূজায় মুক্তির দেয়া হবে।

নাটকে তুমুলভাবে জনপ্রিয়তা পাওয়ার পর ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সেই সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা।

Reneta

ব্যবসায়িকভাবে সুড়ঙ্গ যেমন সফল হয়েছিল, আফরান নিশো-ও তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ২০২৫ সালের ঈদুল ফিতরে ‘দাগি’ সিনেমাতেও তমার সঙ্গে জুটিবদ্ধ হয়ে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন।

এসএভিএফ আলফা আই এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত ‘খলনায়ক’-এর মাধ্যমে তৃতীয়বারের মতো দেখা যাবে নিশো-তমাকে।

প্রযোজক শাহরিয়ার শাকিল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘খলনায়ক’ নামে একটি সিনেমা আমরা করতে যাচ্ছি, কিন্তু কাস্টিং চূড়ান্ত হয়নি।

তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, মেহজাবীনকে নিয়ে গুঞ্জন ছড়ালেও তিন এই সিনেমায় নেই, ‘খলনায়ক’ সিনেমাতে থাকছেন আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোখলনায়কতমা মির্জানায়কমান্নালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT