আন্তর্জাতিক

আজ বিকেলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব, সমুদ্রের উত্তাল ঢেউ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ আছড়ে পড়ছে, আশপাশের এলাকা আতঙ্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বিকেলে ভারতের গুজরাটে প্রথম আঘাত হানবে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে সর্বশেষ প্রায় ৭৪ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা করেছে স্থানীয় জেলা প্রশাসন। এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে ভারত সরকার।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় বর্তমানে ভারতের গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আজ ১৫ জুন বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পার্শ্ববর্তী পাকিস্তান উপকূল অতিক্রম করে মান্ডভি এবং করাচির মধ্যে জাখাউ বন্দরের কাছে যাবে।

তবে ঘূর্ণিঝড়টি পাকিস্তানের করাচি উপকূলে সরাসরি কোন আঘাত হানবেনা। তবে আজ রাত ১১ টার দিকে পাকিস্তানের কেটি বন্দরে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে তারা তাদের উপকূলীয় এলাকা থেকে প্রায় ৬৬ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। পাকিস্তানের উপকূলীয় এলাকাগুলোতে অতিবৃষ্টি হতে পারে আজ।

ঘূর্ণিঝড় বিপর্যয় ক্যাটাগরি ৩ এর একটি ঘূর্ণিঝড় যা “অতি প্রবল ঘূর্ণিঝড়” হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এটি আঘাত হানার সময় ঘণ্টা প্রতি বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় বিপর্যয় পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…