চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘ডানা’: বরিশালে বৃষ্টিতে জলাবদ্ধতা, লঞ্চ চলাচল বন্ধ

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৫:৪৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ঘূর্ণিঝড় ডানা এর কারণে বরিশালে জলাবদ্ধতা, লঞ্চ চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে বরিশালে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এতে বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলিসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নগরবাসী। এদিকে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

টানা বৃষ্টির কারণে নগরীর সদর রোড, অক্সফোর্ড মিশন রোড, পলাশপুর, রসুলপুর, মোহাম্মদপুর, কাউনিয়া, প্যারারা রোড, রূপাতলী হাউজিং, কলেজ অ্যাভিনিউ, বটতলা এলাকাসহ নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি ঘরে উঠে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।

এছাড়া সদর রোডসহ গুরুত্বপূর্ণ একাধিক সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পরেছেন পথচারীসহ জনসাধারণ। কলেজ অ্যাভিনিউ এলাকার বাসিন্দা এলবার্ট বল্লব রিপন বলেন, অল্প বৃষ্টি হলেই বাড়ির মধ্যে পানি চলে আসে। জলাবদ্ধতা এলাকার নিত্যদিনের ঘটনা। তাই স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Banglabid

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, ঘূর্ণিঝড় ডানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার সকালে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর ও বরিশাল নদী বন্দরে এক নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩.৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাঝে মাঝে ঘণ্টায় ৪০-৪৫ নটিক্যাল মাইল গতিতে দমকা হওয়া বইছে।

এদিকে বেলা ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান বরিশাল নৌবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি জানান, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাসের কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে এক তলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে রাতে দূরপাল্লার লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় 'ডানা'জলাবদ্ধতাবরিশালবৃষ্টিলঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT