চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় মানুষ বাচ্চাদের খাওয়াতে একদিন অনাহারে থাকছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১২, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তীব্র অর্থনৈতিক সঙ্কটের সময়ে চলা বিক্ষোভের মাঝেই শ্রীলঙ্কায় একমাসের সফরে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলা হচ্ছে এমন সময়ে যখন কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছে।

৭০ বছরের মধ্যে সর্বোচ্চ অর্থনৈতিক সঙ্কটে দ্বীপরাষ্ট্রটি। শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী, লোডশেডিং ভয়াবহ, জ্বালানি তেল ও পানি তীব্র সংকটে সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা।

অবশ্য লঙ্কা পুড়ে ছারখার হওয়ার পরিস্থিতির মুখে পড়লেও ক্রিকেট মাঠে সেটির কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না। বরং সমর্থকদের থেকে অজি ক্রিকেটাররা বেশ ভালো আচরণই পাচ্ছেন। মাঠে জিতছে শ্রীলঙ্কাও।

বিক্ষোভকারীরা গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের বাইরেও জড়ো হয়েছিল। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দেশটিতে গিয়ে জনগণের অবস্থা সম্পর্কে জেনে বেশ দুঃখই পাচ্ছেন। গণমাধ্যমে বলেছেন, দ্বীপরাষ্ট্রটির বাসিন্দারা কতটা মানবেতর জীবনযাপন করছেন।

‘হোটেলের চারপাশে কয়েকজন স্টাফ এবং কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলেছি। তারা সত্যিই কঠিন সময় পার করছেন। একদিন খাচ্ছে, একদিন খাওয়া বন্ধ রেখে তাদের বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করছেন।’

‘বাড়ি থেকে পরিবারের সবাই বারবার ফোন করছিল। শ্রীলঙ্কার বিক্ষোভের ছবি দেখে খুব চিন্তায় পড়ে গিয়েছিল সকলে। কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি।’ যোগ করেন কামিন্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সবিক্ষোভলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘উমরানকে টি-টুয়েন্টি না খেলিয়ে টেস্ট খেলাও’

পরবর্তী

করোনায় একদিনে ৯ জনের মৃত্যু

পরবর্তী

করোনায় একদিনে ৯ জনের মৃত্যু

ঈদের চতুর্থ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT