চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বমঞ্চে ‘লাইব্রেরির নীরবতা’ বহুদিন মনে থাকবে কামিন্সের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ হেজলউডের উদযাপন, ভারতের বিরাট কোহলি ব্যাটিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া অধিনায়ক প্যাট কামিন্স এবারের বিশ্বকাপ থেকে এমন কিছু নিয়ে গেছেন যা মনে থাকবে বহুদিন। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতীয় লাখো সমর্থকদের লাইব্রেরির মতো নীরবতা তার কাছে বিশ্বকাপের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি।

ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, স্টেডিয়ামের লাখো দর্শকের গর্জন থামিয়ে তিনি স্তব্ধ করে দিতে চান। ম্যাচেও ঘটেছিল ঠিক তেমনই। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন ৯০ হাজারেরও বেশি দর্শক।

আগে ব্যাট করতে নামা ভারতের হয়ে উল্লাস করে চলেছিলেন সমর্থকরা। চার-ছক্কার সঙ্গে ভারতের নেয়া একেকটি রানেও ছিল গ্যালারিতে উচ্ছ্বাস। যা কামিন্সদের জন্য হয়ে উঠে আরেক প্রতিপক্ষ।

Banglabid

দুর্দান্ত শুরু পাওয়া ভারতকে চাপে ফেলে মাঠে স্তব্ধতা আসে ২৯তম ওভারে। কামিন্সের করা শর্ট লেংথের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্প ভাঙে বিরাট কোহলির। ৬৩ বলে ৫৪ রান করা কোহলির আউট হলে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি। যা তিনি লাইব্রেরিতে বই পড়ার নীরবতার সঙ্গে তুলনা করেছেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কামিন্স বলেছেন, ‘উইকেটটা পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। তারপর সবাই যখন গোল হয়ে দাঁড়ালাম, স্টিভেন স্মিথ আমাদের বলল, “এসো, আমরা সবাই এখন কিছু সময় দর্শকদের শব্দ শুনি।” আমারাও সঙ্গে সঙ্গেই চুপ করে গেলাম। মনে হলো ‘লাইব্রেরির নীরবতার মধ্যে আছি। চারপাশে হাজার হাজার ভারতীয় সমর্থক, কিন্তু পুরো স্টেডিয়াম নীরব। ওই মুহূর্তের স্বাদটা আমি অনেক দিন অনুভব করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩কামিন্সফাইনালভারতলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝগড়ার সময় কামড়ে স্বামীর কান কেটে নিল স্ত্রী

পরবর্তী

তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাহেদের জামিন বহাল

পরবর্তী
সাহেদের জামিন বহাল, র‍্যাবের সঙ্গে আটক, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাহেদের জামিন বহাল

আলিয়া, মনোজ ও অন্য অভিনেতারা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ার ওটিটিতে সেরা আলিয়া-মনোজ

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT