চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ক্যারিয়ার শেষ খাজার?

একাদশে ফিরলেন কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ স্টিভ স্মিথ মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে অ্যাশেজ প্রথম দুই টেস্টে খেলতে পারেননি প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে ফিরলেন সাদা পোশাকে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। পাশাপাশি অ্যাডিলেড টেস্টে ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও। ব্রিসবেনে চোটে বাইরে থাকা উসমান খাজা ফিট হলেও জায়গা পাননি একাদশে। ম্যাচের আগেরদিন একাদশ ঘোষণার পর তাই আলোচনা, পার্থেই অজিদের হয়ে শেষ টেস্ট খেলে ফেলেছেন ৩৮ বর্ষী বাঁহাতি খাজা?

অ্যাডিলেডে বুধবার থেকে শুরু হতে চলা ম্যাচের জন্য অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ সাজিয়েছে ২-০তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া।

সপ্তাহের শুরুতে খাজা বলেছিলেন, শতভাগ ফিট এবং জায়গা ধরে রাখতে মুখিয়ে আছেন। তাকে মিডলঅর্ডারে খেলানোর সম্ভাবনা আলোচনা হয়েছিল। নির্বাচকরা জশ ইংলিসকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং জ্যাক ওয়েদারাল্ড-ট্র্যাভিস হেডের ওপেনিং জুটিতে আস্থা রেখেছেন।

Banglabid

তৃতীয় টেস্টের একাদশ নিয়ে সন্তুষ্ট কামিন্স বলেছেন, ‘আমাদের দলে সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত প্রথম টেস্টের পর ট্র্যাভিসের ওপেনিংয়ে নামা এবং ওয়েদারাল্ডের সঙ্গে সেই জুটি কতটা ভালো দেখাচ্ছে, এটাই। এই ব্যাটিং লাইন-আপ নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। মিডল অর্ডারে পরিবর্তনের কোন প্রয়োজন মনে হয়নি।’

‘এরপর মার্নাস (লাবুশেন) আর স্টিভেনের (স্মিথ) মতো ব্যাটাররা যখন নামছে, তারাও সেই শুরুর উপর ভর করে ভালোভাবে নিজেদের ইনিংস গুছিয়ে নিতে পারছে। জানি না এতে প্রতিপক্ষ পুরোপুরি এলোমেলো হয়ে গেছে কিনা, তবে এটা অবশ্যই একটা গতি এনে দিয়েছে, বোর্ড সচল রেখেছে এবং আমাদের ইনিংসের শুরুটা দারুণ করেছে।’

খাজা প্রসঙ্গে কামিন্স বলেছেন, ‘হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে। নির্বাচকরা এ ব্যাপারে খুবই স্পষ্ট যে আমরা প্রতি সপ্তাহে আলাদা করে দল নির্বাচন করি। এর মানে এই নয় যে আগের সপ্তাহের দলই হুবহু রাখতে হবে। এই সপ্তাহে বোলারদের ক্ষেত্রেও আমরা সেটাই করেছি।’

Reneta

অস্ট্রেলিয়া একাদশ: জ্যাক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেনে, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাডিলেড টেস্টঅ্যাশেজ ২০২৫ইংল্যান্ডকামিন্সখাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT