চট্টগ্রাম

চুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতা বহিষ্কার

চুয়েটের প্রধান গেটের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়েটের প্রধান গেটের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো দেখা যাচ্ছে, পরিবেশ সবুজ ও শান্তিপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভার সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

চুয়েটের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর মধ্যে দুই বছরের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন: চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ-সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান।

একবছরের জন্য বহিষ্কার হন- ছাত্রলীগের চুয়েট শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াক।

এছাড়া চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম ও আবদুর রহমানকে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর বাইরে আরও দুইজনকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি চিন্ময় কুমার দেবনাথ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।

বিষয়:চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহিষ্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…