চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ান মামলায় চাঞ্চল্যকর মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আরিয়ান খান মামলায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল অভিযোগ করেছেন তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুধু সই নয় তিনি আরিয়ান কাণ্ডে টাকার লেনদেনের মত গুরুতর অভিযোগ তুলেছেন!

মাদক মামলার প্রধান সাক্ষীদের একজন প্রভাকর সেইল। যিনি আরিয়ান সহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী। অথচ এবার তিনি নিজের বক্তব্য থেকে পুরো ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন!

তার দাবি, দশ পাতার সাদা কাগজে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছে এনসিবি। এখানেই শেষ নয় টাকার লেনদেনের কথাও তিনি শুনেছেন বলে এক হলফনামায় দাবি করেন প্রভাকর।

Banglabid

সাক্ষী প্রভাকর জানিয়েছেন, এই ঘুষ নেওয়ার কথোপকথন তদন্তকারী অফিসার এবং এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের মধ্যে হয়েছিল। আর এই গোটা ঘটনায় তিনি কেপি গোসাভির যুক্ত থাকার কথাও জানিয়েছেন। কেপি গোসাভি হল সেই ব্যক্তি যিনি এনসিবির হেফাজতে আরিয়ান খানের সঙ্গে সেলফি তুলে আলোচিত হয়েছিলেন।

যে সেলফি মুহূর্তে ভাইরাল হয়েছিল। প্রথমে সবাই মনে করেছিলেন, ওই ব্যক্তি এনসিবির কর্মকর্তা। পরে জানা যায়, তিনি এনসিবির কেউ নন। ঘটনার পর থেকেই পলাতক কিরণ পি গোসাভি।

এই কিরণ পি গোসাভিরই দেহরক্ষী প্রভাকর সেইল। যাকে এনসিবির পক্ষ থেকে আরিয়ানের বিরুদ্ধে মূল সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এবার এনসিবির বিরুদ্ধেই মুখ খুললেন সেই কিরণ পি গোসাভিরই দেহরক্ষী প্রভাকর সেইল।

Reneta

প্রভাকর সেইলের দাবি, ১০ টি সাদা কাগজে তাকে দিয়ে সই করানো হয়েছে। এছাড়াও তিনি জানান, ২ অক্টোবরের রাতে আরিয়ানকে এনসিবির দপ্তরে নিয়ে আসার পর কেপি গোসাভি এবং স্যাম ডিসুজার মধ্যে কথোপকথন শুনেছিলেন তিনি। যেখানে বলা হয়েছিল ২৫ কোটি টাকা দাবি করা হবে। যদিও, ১৮ কোটিতে গোটা মামলা রফা হবে। যার মধ্যে ৮ কোটি টাকা এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়া হবে।

এছাড়াও তিনি জানান, শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে কেপি গোসাভিকে কথা বলতে দেখেছিল সে। পরবর্তীতে গোসাভি একটা নির্দিষ্ট এলাকা থেকে ৫০ লক্ষ টাকা সংগ্রহ করে তার কাছে নিয়ে আসতে বলে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে এনসিবি। কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে, সঠিক সময়ে জবাব দেবে তারা।

মাদক মামলায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে শাহরুখপুত্র আরিয়ানকে। ইতিমধ্যেই আরিয়ানের জামিনের আবেদন করা হয়েছে মুম্বাই হাইকোর্টে। যার শুনানি হওয়ার কথা মঙ্গলবার ২৬ অক্টোবর। -হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতাআরিয়ানআরিয়ান খানবলিউডমাদক মামলালিড বিনোদনশাহরুখশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT