চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডে কেন ‘ভালো ছেলে’ হতে চান রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো পর্তুগাল দলের জার্সিতে হাসিমুখে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের পরের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ডাবলিনের আভাইভা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচে জয়ই এনে দেবে পর্তুগালের বিশ্বকাপ টিকিট।

আইরিশরা পর্তুগালের সঙ্গে হারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূসর হয়ে যাবে অনেকটাই। ঘরের মাঠে রুবেন নেভেসের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল পর্তুগাল।

ফিরতি ম্যাচে দুয়োধ্বনির শিকার হতে পারেন, এনিয়ে রোনালদো বলেছেন, ‘এখানকার সমর্থকদের বেশ পছন্দ করি। তারা যেভাবে জাতীয় দলকে সমর্থন করে, সত্যিই বিস্ময়ের। এখানে এসে আবার খেলাটা আমার কাছে উপভোগ্য। যদিও এটা কঠিন, আশা করবো তারা আমাকে খুব বেশি দুয়োধ্বনি দেবে না। শপথ করছি, এখানে মাঠে ভালো ছেলে হয়েই খেলব। দলকে জেতাতে ও গোল করতে মাঠে নামবো। তাতে ম্যাচটি সহজও হবে।’

আগের ম্যাচে হেরে আয়ারল্যান্ডের সমর্থকরা অভিযোগ করেছিল রোনালদো রেফারির সিদ্ধান্তে প্রভাব ফেলেছেন। অভিযোগ নাকচ করে মহাতারকা বলেছেন, ‘তারা জানে এবার হেরে গেলে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেয়ার লড়াই থেকে ছিটকে যাবে। তাই খেলার আগে এমন মিথ্যে অভিযোগের তীর ছুঁড়েছে।’

রোনালদো বলেছেন, ‘আমাদের কঠিন ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে করি ভালো ম্যাচ খেলবে আমার দল। যদিও তাদের জন্যও মাস্ট উইন ম্যাচ। তারাও ভালো দল।’

৪০ বর্ষী রোনালদো পর্তুগাল জার্সিতে ১৪৩ ম্যাচ খেলেছেন। জাতীয় দল জার্সিতে গোলের আন্তর্জাতিক রেকর্ডটি তার।

Reneta

বাছাইয়ের গ্রুপ ‘এফ’তে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে পর্তুগাল। সমান ৪ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি। ৪ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে আর্মেনিয়া। প্লে-অফে খেলা শেষ তিনটি দলের সবারই এখনও আশা বেঁচে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডআর্মেনিয়াপর্তুগালবিশ্বকাপ বাছাইরোনালদোলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT