চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রেকর্ডের রাতে ৫ গোলের রোমাঞ্চে পর্তুগালের হাসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২— টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঘানার বিপক্ষে জয়ের রাতে পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেন সিআর সেভেন, সঙ্গে হয়ে যান পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়। কাতারে প্রত্যাশিত জয়েই মিশন শুরু করেছে ফের্নান্দো সান্তোসের দল।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ আফ্রিকার দেশ ঘানাকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছেন রোনালদো-সিলভারা। ৬৫ মিনিটে রোনালদোর ডেডলক ভাঙার পর ৭৮ মিনিটে জোয়াও ফেলিক্স এবং ৮০ মিনিটে দলকে এগিয়ে দেন রাফায়েল লিও। ৭৩ মিনিটে জর্ডান আইয়ু ও ৮৯ মিনিটে ওসমান বুকারির গোল ঘানার হারের ব্যবধান কমায়।

শুক্রবার এইচ গ্রুপের ম্যাচটিতে বল দখল, গোলে শট এবং আক্রমণ, প্রায় সব বিভাগে এগিয়ে ছিল পর্তুগাল। প্রথমার্ধে রোনালদোরা একক আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে লড়াই ছড়িয়েছে রোমাঞ্চ। ৬১ শতাংশ বল দখলে রেখে আটটি শট নিয়েছে পর্তুগাল, যার পাঁচটি ছিল লক্ষ্যে। বিপরীতে আট শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে ঘানা।

Banglabid

দশম মিনিটেই এগিয়ে যেতে পারত পর্তুগাল। রুবেন নেভেসের থ্রু বল ডি-বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি রোনালদো। তিন মিনিট পর ফের হতাশ হন পর্তুগিজ মহাতারকা। সতীর্থের ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছোঁয়ালেও লক্ষ্যে রাখতে পারেননি।

ম্যাচের ৩১ মিনিটে ফাউলের কারণে গোলবঞ্চিত হয় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পাসে বল নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যান পর্তুগাল অধিনায়ক। দারুণ শটে জালে বলও পাঠান। রেফারি তার আগেই ফাউলের বাঁশি বাজিয়ে দেন। রোনালদোর ধাক্কাতে পড়ে গিয়েছিলেন ঘানার ডিফেন্ডার আলেকজান্ডার জিকু। তাতেই বাতিল হয় রোনালদোর গোল।

প্রথমার্ধের বাকিটা সময় জালের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ম্যাচের ৬৫তম মিনিটে ডেডলক ভাঙেন রোনালদো। পেনাল্টি থেকে আনা রেকর্ড গড়া গোলে এগিয়ে যায় পর্তুগাল। তিন মিনিট আগে ঘানার বক্সে রোনালদোকে ট্যাকল করেন সালিসু। পরে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সেখান থেকে সফল স্পট কিকে জাতীয় দলের হয়ে ১১৮তম গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

Reneta

দশ মিনিটের মাঝে সমতায় ফেরে ঘানা। ৭৩ মিনিটে গোল করেন অধিনায়ক আন্দ্রে আইয়ু। তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি দলটি। পাঁচ মিনিট পর, ৭৮ মিনিটে দলকে আরও এগিয়ে দেন ফেলিক্স। দুই মিনিট পর ব্রুনোর সাহায্যে গোল করেন লিয়াও।

ম্যাচের ৮৯ মিনিটে ওসমান বুকারির গোলে আতঙ্ক ছড়ায় পর্তুগাল ডাগ আউটে। তবে খেলার নির্ধারিত সময়ের শেষে আরও নয় মিনিট চললেও জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদো ও পর্তুগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ ঘানাফিফা বিশ্বকাপ পর্তুগালফেলিক্সরোনালদোসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
শেয়ারTweetPin

সর্বশেষ

চঞ্চল ছাড়া যে ম্যাজিক সম্ভব ছিলো না!

আগস্ট ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ সম্ভব?

আগস্ট ১৩, ২০২৬

নেতাজিকে নিয়ে পশ্চিমবঙ্গে হঠাৎ বিতর্ক কেন?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT