চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ৩০, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

পূর্বাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হয়েছে একপেশে।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় পূর্বাঞ্চল। আরিফুল ইসলাম ও মাজহারুল ইসলাম করেন সমান ৪২ রান। আশরাফুল হাসান ২৩, অভিক ঘোষ ১৬ ও আহমেদ শরিফের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

উত্তরাঞ্চলের দুই পেসার সজীব আহমেদ ও রাজিউজ্জামান দেখান দাপট। দুজনই নেন দুটি করে উইকেট। রানও আটকে রাখেন তারা। সজীব ৯.১ ওভারে দেন ২৬ রান। রাফি ১০ ওভারে খরচ করেন ২৮ রান।

মাহফুজ হোসেন ও জাকারিয়া ইসলামও নেন দুটি করে উইকেট। তারা তুলনামূলক খরুচে ছিলেন। একটি করে উইকেট নেন রাকিবুল ইসলাম ও নাঈম আহমেদ।

১৭০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ বল আগেই জয় নিশ্চিত করে উত্তরাঞ্চল। সোহাগ আলী ৪৫ রানে অপরাজিত থাকেন। শিহাব জেমস ৪৫ রান করে আউট হন।

চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৮৯ রান। তাতে সহজ হয়ে যায় দলটির জয়ের পথ। ৪২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে।

Reneta

পূর্বাঞ্চলের ইকবাল হাসান ও শামসুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন আহরার আমিন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনে বড় ভূমিকা রাখে এই টুর্নামেন্ট। নির্বাচকরা এ আসর থেকেই বেছে নেন অধিকাংশ ক্রিকেটার। ২০২৪ সালে হবে পরবর্তী যুব বিশ্বকাপ। ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুথ ক্রিকেট লিগউত্তরাঞ্চলপূর্বাঞ্চলরাজশাহীলিড স্পোর্টসশেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

হলিউডকে ‘স্বাদহীন সস ফ্যাক্টরি’ বললেন টারান্টিনো

জুন ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার

জুন ৪, ২০২৬

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

জুন ৪, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুন ৪, ২০২৬

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT