চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানি বিষয়ক দুর্নীতি বন্ধের দাবি সিপিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ৩০, মে ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

পানির মূল্য বৃদ্ধি ও মিঠা পানির দেশে পানি নিয়ে দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে সিপিবি। বৃহস্পতিবার ৩০ মে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে জনমত উপেক্ষা করে, সাধারণ জনগণের আর্থিক দুঃসময়ে ঢাকা ওয়াসার অযৌক্তিক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে অবিলম্বে এই পথ থেকে সরে আসা ও কম দামে সব এলাকায় পরিস্কার পানি সরবরাহের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সময় ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে এই পথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ও পানি ব্যবসায়ীরা পানির দাম বাড়াতে থাকবে যা জনজীবনকে আরও কঠিন করে তুলবে।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, কোনো প্রকার গণশুনানি ও যৌক্তিক কারণ ছাড়া ঢাকা ওয়াসা গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়িয়েছে। এই পথ ধরে চট্টগ্রাম ও খুলনা ওয়াসাও পানির দাম বাড়িয়ে চলেছে। অথচ এ সময় তারা সবার জন্য খাবার পানি সরবরাহে ব্যর্থ হয়েছে।

নেতৃবৃন্দরা আরও বলেন, আমাদের দেশ মিঠা পানির দেশ। সঙ্গত কারণে বিনামূল্যে খাবার পানি পাওয়ার অধিকার এদেশের সব জনগণের। কিন্তু ক্ষমতাসীনরা তাদের নীতির কারণে সাধারণ মানুষকে আজ বোতলের পানি কিনে পান করতে বাধ্য করছে। আগে প্রচলিত কথা ছিল, কোন কিছুকে কম দামে বা বিনা দামে বলতে গেলে বলা হত “পানির দামে”। এখন সেটি আর নেই।

তারা বলেন, এমনকি কোনো কোনো হোটেলে বিদেশি পানি ছাড়া দেয়া হয় না। এই পানি আমদানিতে কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। তাই ঢাকা-চট্টগ্রাম-খুলনা ওয়াসার শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি আমরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানি বিষয়ক দুর্নীতিবন্ধের দাবিবাংলাদেশের কমিউনিস্ট পার্টিসিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: শফিকুর রহমান

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

পুশইন নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

শুক্রবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী: শোডাউন না করার নির্দেশ

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে চায় চীন: মাহদী আমিন

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT