কক্সবাজার

কক্সবাজারে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত

বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে সড়ক ও দোকানপাট জলমগ্ন, দুর্যোগের কারণে জনজীবন বিপর্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এই বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছে, আজ ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৪০১ মিলিমিটার।

এদিকে অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। সেই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, জেলায় পাহাড় ধসে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা আছেন।

এছাড়া টানা বৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা আছেন তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বিষয়:বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…