চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্রে প্রাণ গেল মুশফিকের ভাতিজার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৩৪ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমেছিলেন পর্যটক মোহাম্মদ আহনাফ। সেখান থেকে নিখোঁজ হওয়া আহনাফের লাশ সোমবার সকালে ভেসে উঠে সমিতি পাড়া ১নং ওয়ার্ডের প্রথম গলি সংলগ্ন সাগরে। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার ছেলে।

আহনাফের বাবার নাম শরিফুল ইসলাম। তাদের বাড়ি বগুড়ায় এবং তিনি এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নেমেছিলেন তিনি। এ সময় তিনজন পর্যটক ভেসে গেলে লাইফগার্ড দলের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হয়। তবে আহনাফকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো।

কক্সবাজার বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘সোমবার সকাল ছয়টায় সৈকতের সমিতি পাড়া এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। ওখানে গিয়ে দেখি এটি নিখোঁজ আহনাফের মরদেহ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

রোববার রাতে মুশফিকুর রহিম বলেছিলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।’

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, লাইফগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার তৎপরতা চালিয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ সমন্বিত প্রচেষ্টা অব্যাহত ছিল। গত একবছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে ৭৮ জনকে উদ্ধার করেছে সি-সেইফ লাইফগার্ড টিম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহনাফকক্সবাজারমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

মে ১৮, ২০২৬
ছবি: সোহাগী জাহান তনু

তনু হত্যার তদন্তে নতুন মোড়: মিলল আরও এক ব্যক্তির ডিএনএ

মে ১৮, ২০২৬

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT