চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ফারুক হোসেন ফারুক হোসেন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২৫
- সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
বাংলাদেশের গাইবান্ধা জেলা ও আশেপাশের এলাকা মানচিত্রে দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয়রা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

বৃহস্পতিবার ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা এবং দুজনেই গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহতরা হলেন—ভুরুঙ্গামারীর শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সেটি রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটে।

Banglabid

তাদের অভিযোগ, মহাসড়কের এই অংশে অপরিকল্পিত রোড ডিভাইডার স্থাপনের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা অবিলম্বে এই ডিভাইডার অপসারণের দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেন।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT