চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে: নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
রাজনীতি
A A
নাগরিকদের জন্য গণতান্ত্রিক চেতনা ও উন্নয়নের গুরুত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধ ও ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। একটি দেশ, একটি জাতি তখনই এগিয়ে যেতে পারে যদি তাদের নাগরিকরা গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ হয়।

বৃহস্পতিবার ( ২৭ জুন) সকালে রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের একজন শেখ হাসিনা আছেন। যিনি বাংলাদেশকে পরিবর্তন ও রূপান্তর করে উন্নয়নশীল রাষ্ট্রে নিয়ে গেছেন। তিনি আমাদের দারিদ্র, অভাব, অভিযোগ দূর করে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি নারীর ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে সফল হয়েছেন। দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারেনি। এই সবটাই সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার জন্য।

Banglabid

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ যদি আরও এগিয়ে যেতে চায় তাহলে সেখানে শুধু পুরুষরা এগিয়ে গেলেই হবে না, এর পাশাপাশি সমানতালে নারীদেরকেও এগিয়ে যেতে হবে। দেশকে গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন। তিনি তার জীবনের অর্ধেকটা সময় কারাগারে কাটিয়েছেন। তাকে ফাঁসিতে ঝুলানোর ভয় দেখানোর পরও তিনি দমে যাননি। তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন। তিনি চেয়েছেন বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াবে। জাতির পিতা তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। খুনীর দলেরা তিনি এবং তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এখন তার স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নাছিম বলেন, আমি ব্যক্তিগতভাবে তোমাদের জন্য দোয়া করি। তোমরা যাতে সফল হতে পারো। তোমরা সফল হলে বাংলাদেশ সফল হবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে তোমাদের পিতা-মাতার মুখ উজ্জ্বল হবে। তোমাদের শিক্ষকদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। তোমাদের নিয়ে তোমাদের পিতা-মাতার অনেক স্বপ্ন রয়েছে। এই স্বপ্নগুলো পূরণের সবকিছুই নির্ভর করে তোমাদের উপর। এখন প্রতিটি সময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে পিতা মাতার স্বপ্ন পূরণ করবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন, তোমাদেরকে আগামীর জন্য প্রস্তুত হতে হবে। তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। তোমরা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করবে। তোমরা তোমাদের মেধা দেশের জন্য কাজে লাগাবে। তোমরা বাংলাদেশকে ভালোবাসবে ও সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। তোমাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তোমরাই পারবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলে গণতন্ত্র চর্চার নজির নেই’

পরবর্তী

১০ দিনে ২৫ কোটি আয় করেছে ‘তুফান’!

পরবর্তী
অভিনেতা হাতে পিস্তল নিয়ে মারামারি দৃশ্যে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ দিনে ২৫ কোটি আয় করেছে ‘তুফান’!

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমির পিচ নিয়ে ‘ক্ষোভ’ সিধুরও

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT