দেশ স্বৈরাচারমুক্ত, এখন গড়ার সময়: তারেক রহমান

তারেক রহমানের ছবি, তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, দেশের স্বৈরাচারমুক্ত আন্দোলনের জন্য প্রচার চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আপানারাই এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সামনের দিনে দেশ গড়ার সময়। সকলের ঐক্য প্রচেষ্টায় দেশ গড়তে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এর ওপর জোর দেয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






