চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপদেষ্টা ও স্বঘোষিত বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, কেন কিছু উপদেষ্টা ও স্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, আর এসব বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে?

আজ ২৬ এপ্রিল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লক্ষ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

Banglabid

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে দ্বিধা ছড়াচ্ছে। এটি জনমনে অনিশ্চয়তা তৈরি করছে। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও দ্বিধা-দ্বন্দ্ব  তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

তিনি দাবি জানান, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুস সালাম বলেন, আন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময় শেষে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে সরে যাবে—এটাই জনগণের প্রত্যাশা। এই দেশ কারা চালাবে, সেটা ঠিক করবে জনগণ, কোনো গোষ্ঠী বা শক্তি নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনরুহুল কবির রিজভী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষে জামায়াত

পরবর্তী

যে দুই ছবির সাফল্য পৌরাণিক কাহিনির মতোই দুর্লভ!

পরবর্তী
দুটি চরিত্রের মধ্যে গভীর সম্পর্কের দৃশ্য, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দুই ছবির সাফল্য পৌরাণিক কাহিনির মতোই দুর্লভ!

সৌরভ গাঙ্গুলি ক্রিকেট সম্পর্কের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT