স্বাস্থ্য

বুস্টার ডোজ সপ্তাহে ভ্যাকসিন পাবেন প্রায় দেড় কোটি মানুষ

ঢাবিতে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে প্রায় দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নিয়ে বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হচ্ছে বলে জানিয়েছেন ভ্যাকসিন ডেপ্লয়েমেন্ট কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার বুস্টার ডোজ সপ্তাহের শুরুতে তিনি এ তথ্য জানান।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন: ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার জন্য ১৫ হাজার ৫৫৫টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। দ্বিতীয় ডোজ দেয়ার পর চার মাস পার হয়েছে এমন ১৮ বছর এবং তার চেয়ে বেশি বয়সীরা বুস্টার ডোজ দিতে পারবেন।

বুস্টার ডোজের এ সময়সীমা আরও সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার থেকে শুরু হয়ে বুস্টার ডোজ সপ্তাহ চলবে ১০ জুন পর্যন্ত।

বিষয়:booster dose corona coronavirus COVID-19 করোনা করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…