আন্তর্জাতিক

ইতালি প্রবেশে করোনা বিধি-নিষেধ থাকছে না

রোমে ক্যাফে থেকে বসে থাকা দুইজন পর্যটক, ঐতিহাসিক স্থাপনা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমে পর্যটকদের জন্য খোলা ক্যাফে, যেখানে দুইজন ব্যক্তি বসে আছেন, ঐতিহাসিক স্থাপনা পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালি প্রবেশের ক্ষেত্রে করোনা ভাইরাস সম্পর্কিত বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক ঘোষণায় এ কথা জানায়।

আজ ৩১ মে শেষ হচ্ছে ইতালি প্রবেশে ‘গ্রিন পাস’ এর মেয়াদ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেয়াদ আর বাড়ানো হবে না।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে প্রথম করোনা ভাইরাস আঘাত হানে। দেশটিতে ২০২০ সালের প্রথম দিকে করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা মোকাবেলায় দেশটি নানা রকমের কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে রয়েছে সকল কর্মীর গ্রিন পাস প্রদর্শন বাধ্যতামূলক।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ কমায় এবং দেশের অধিকাংশ লোক টিকা নেয়ায় বর্তমানে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

তবে অধিকাংশ বিধি-নিষেধ তুলে নেয়া হলেও গণপরিবহন ও স্কুলে মাস্ক এখনও বাধ্যতামূলক রয়েছে।

ইতালিতে সোমবার নতুন করে করোনায় ৭ হাজার ৫৩৭ জন আক্রান্ত এবং ৬২ জন মারা গেছে।

 

বিষয়:ইতালি করোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…