আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ৬ গুণ বেড়েছে

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার এলাকায় করোনা টেস্টিং ক্যাম্প. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষা চলাকালে মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ৭ দিনে কোভিড-১৯ সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ গুণেরও বেশী বেড়েছে। দ্য হিল পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়।

জনস হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার শনিবার পর্যন্ত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড়ে ১ লাখ ১৯ হাজার ৭২৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে। গত বছরের ২৮ মে এই সংক্রমণ সংখ্যা ছিল ১৭ হাজার ৮৮৭টি।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশী কারণ অনেকে বাড়িতেই কোভিড-১৯ পরীক্ষা করায় তারা রিপোর্টে আসেনি।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারি ঢেউয়ের আরেকটি ঝুঁকির মধ্যে যেতে চায় না। তারা আমেরিকান জনগণকে এ ব্যপারে সতর্ক করেছে।

বিষয়:করোনাভাইরাস যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…