চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সেরা ষোলোয় কাইলিয়ান এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কদিন আগেই কেটেছে ফ্রান্স। ম্যাচের পর প্যারাগুয়ের এক সিনেটর, সেলেস্তে আমারিলা ফরাসি তারকাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। এমবাপে সেটির কড়া জবাব দিলেন।

প্যারাগুয়ের প্রধান বিরোধী দল লিবারেল র‍্যাডিক্যাল পার্টির আমারিলা বিশ্বকাপের ওই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এমবাপের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ দেখিয়ে তাকে ‘বোকা’ বলেন। প্যারাগুয়ে গোলরক্ষক অরল্যান্ডো গিলের সাথে হাত মেলাতে অস্বীকার করার অভিযোগে তিনি গিলকে উদ্দেশ্য করে বলেন, গিলের উচিত ছিল এমবাপেকে মধ্যমা প্রদর্শন করা। এমনকি সেলেস্তে পোস্টটিতে লেখেন ‘এমবাপে উপনিবেশিত ক্যামেরুনীয়, যে কিনা ফরাসি হওয়ার ভান করে। তিনি তিক্তমনা, নব্য ধনী, অহংকারী এবং কুৎসিত।’

কড়া জবাব দিয়ে এমবাপে বলেছেন, ‘ম্যাডাম সেলেস্তে আমারিলা, আপনি একজন ঘৃণ্য মহিলা এবং আপনার পদের অযোগ্য। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না, যে দেশটি পুরো প্রতিযোগিতাজুড়ে আবেগ ও সম্মানের সাথে ঘাম ঝরিয়েছে। আপনার বেপরোয়া মনোভাব এবং নির্লজ্জ বর্ণবাদের মাধ্যমে, বিশ্বকাপে আপনার খেলোয়াড়দের সম্পন্ন করা যাত্রা এবং ঐতিহাসিক প্রচেষ্টাকে পুরো বিশ্ব ইতিমধ্যেই ভুলে গেছে।’

‘এ জায়গায় এমন একজন অযোগ্য মহিলাকে জায়গা করে দিয়েছে যিনি তার দেশের সবচেয়ে খারাপ ভাবমূর্তি তুলে ধরেন। আমি তার মতো লোকদের সারাবিশ্বে তাদের ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা কখনোই দেব না।’ যোগ করেন এমবাপে।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফৌজদারি অভিযোগ দায়ের করার ঘোষণা দিয়েছে বিষয়টি নিয়ে। আমারিলার মন্তব্যকে চরম জঘন্য ও অগ্রহণযোগ্য বর্ণনা করেছে। বিবৃতিতে এফএফএফ জানিয়েছে, ‘এই মন্তব্যগুলো অপরাধমূলক এবং নিন্দনীয়। এখানেও অন্য জায়গার মতো এর বিচার হওয়া উচিত। এফএফএফ আইনি কার্যক্রমের জন্য বিষয়টি পাবলিক প্রসিকিউটরের অফিসে জানাচ্ছে। এই মন্তব্যগুলো যারা করেন এবং যারা ছড়ান, তাদের জন্য লজ্জা বয়ে আনে। ফরাসি জাতীয় দলের খেলোয়াড়রা ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন। আমাদের দেশকেই অপমান করা হচ্ছে।’

বিশ্বজুড়েই আলোড়ন সৃষ্টি করেছে আমারিলার এমন মন্তব্য। প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। বলেছে, ‘ফরাসি জাতীয় দলের অধিনায়ক কাইলিয়ান এমবাপেকে লক্ষ্য করে সিনেটর সেলেস্তে আমারিলার করা মন্তব্যগুলো আমাদের দেশের প্রচারিত শান্তিপূর্ণ সহাবস্থান ও মানব মর্যাদার প্রতি শ্রদ্ধার মূল্যবোধ ও নীতির পরিপন্থী। এগুলো কোনভাবেই প্যারাগুয়ে প্রজাতন্ত্রের সরকার বা প্যারাগুয়ের জনগণের অবস্থানের প্রতিনিধিত্ব করে না।’

Reneta

আমারিলার মন্তব্যটি এসেছিল প্যারাগুয়ের সাবেক গোলরক্ষক হোসে লুইস চিলাভার্টের একটি মন্তব্যের পর। যিনি ম্যাচের আগে বলেছিলেন, তার সাবেক জাতীয় দল আফ্রিকার একটি দলের মুখোমুখি হচ্ছে। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো প্রতিক্রিয়া জানিয়ে চিলাভার্টকে কলঙ্ক বলে অভিহিত করেছেন। দিয়ালো বলেছেন, ‘তিনি যদি একসময় একজন মহান গোলরক্ষক হয়েও থাকেন, তবে এ ব্যক্তি এখন কলঙ্কিত হয়েছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপ্যারাগুয়েফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড ২০২৬লিড স্পোর্টসসেলেস্তে আমারিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT